চীন-রাশিয়ার মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণে নতুন সমঝোতা

বিশ্ব জ্বালানি ও ভূরাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে Xi Jinping ও Vladimir Putin এর সাম্প্রতিক বৈঠক। দুই দেশের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ পরিকল্পনা নবায়নসহ ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে ইউরোপের বিকল্প বাজার হিসেবে চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও শক্তিশালী করতে চাইছে রাশিয়া। একইসঙ্গে চীনও দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে সেই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং “এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে”।

বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *